মালদা

বৈষ্ণবনগরে লড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার

বৈষ্ণবনগর থানার ১৭ মাইল টোলপ্লাজার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর শুক্রবার বিকেলে মোটরবাইক দুর্ঘটনায় প্রান হারান এক মহিলা। আতহ তার পুরুষ সঙ্গী।  

    জানা যায়, বছর ২৪-এর চাঁদনি সুলতানা ও তার সঙ্গী সাদ্দাম শেখ শুক্রবার বিকেলে মোটরবাইক করে তাদের মাড়োয়াবাদী কুঠির বাড়ি থেকে ১৮ মাইলে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। সেই সময় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ১৭ মাইলের কাছে একটি ১০ চাকার লড়ি তাদের পেছন থেকে ধাক্কা মারে। সেই সময় চাঁদনি মাটিতে পরে গেলে লরিটি তার দেহের ওপর দিয়ে চলে যায়। সাদ্দাম হোসেনও গুরুত্বর আহত হয়। ঘাতক গাড়িটি আটক করে বৈষ্ণবনগর থানার পুলিশ। গাড়ির চালক ও খালাসী পলাতক। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় বৈষ্ণবনগর থানার পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/GOy5PaFFXNc